International Journal of All Research Education & Scientific Methods

An ISO Certified Peer-Reviewed Journal

ISSN: 2455-6211

Latest News

Visitor Counter
9929539802

সমরেশ বসুর আদাব : ...

You Are Here :
> > > >
সমরেশ বসুর আদাব : ...

সমরেশ বসুর আদাব : সাম্প্রদায়িকতার উর্ধ্বে মানবতার গল্প

Author Name : Ms. Mithun Bepari, Mr. Akashdweep Chakroborty

ভূমিকা

সাম্প্রতিক কালের বাংলা সাহিত্যের এক শ্রেষ্ঠ কথাশিল্পী সমরেশ বসু। সমরেশ বসু এক স্বতন্ত্র ধারার লেখক। সাহিত্য জীবনে তিনি উপন্যাস ছোটগল্প উভয় ক্ষেত্রেই অসাধারণ ক্ষমতার পরিচয় রেখেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ংকরতা , স্বাধীনতা সংগ্রাম, সাম্প্রদায়িক সংঘাত, নিচুতলার মানুষের জীবনের সুখ-দুঃখকে গল্পের বিষয় করে সদর্থক জীবনভাবনার ও জীবন রসিকতার পরিচয় দিয়েছেন। স্বাধীনতার পূর্বে সাম্প্রদায়িকতার ভিত্তিতে সমগ্র ভারতে যে রক্তক্ষয়ী দাঙ্গা শুরু হয়েছিল, তার রেস এসে পড়েছিল কলকাতায় । সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটেই সমরেশ বসু লিখেছেন ' আদাব' গল্পটি।  যা ছিল মানবিকতায় ভরপুর।

সাংকেতিক শব্দ : সাম্প্রদায়িক দাঙ্গা, হিংসা, সংগ্রাম, জীবন সংকট, মানবতা ।